বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডলার সংকটের কারণে আমদানিনির্ভর চিনির দাম কমছে না। তবে যে অবস্থায় রয়েছে এতে করে আর দাম বাড়বে না। রমজানেও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি পুরোটাই আমদানিনির্ভর। ডলারের দাম কমলে চিনির দামও কমানো যায়। যেহেতু এখন ডলারের দাম স্থিতিশীল রয়েছে, তাই চিনির দাম আর বাড়বে না।

রমজানে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেয়ার জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেয়া হয়েছে। আরো বুকিং চলছে।

আরা পড়ুন: কমেছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি না এলেও স্বতন্ত্রসহ অন্যান্য অনেক দল অংশ নিয়েছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।

নিজ নির্বাচনী এলাকার (কাউনিয়া-পীরগাছা) উন্নয়ন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমার এলাকায় ৯০ শতাংশ রাস্তাঘাটের উন্নতি হয়েছে। স্কুল ও কলেজ সব এমপিওভুক্ত হয়েছে। ওখানে ইপিজেড হচ্ছে। আগামীতে সরকার ক্ষমতায় এলে সেখানে ইপিজেডের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এতে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।

এসকে/ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রমজান চিনির দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250