বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

এ বছরের মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপনে পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনাও এই প্রবাহ বাড়াতে অবদান রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। সে হিসাবে এ বছর প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ।

এছাড়া মার্চসহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে মোট প্রবাসী আয় এসেছে ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক লেনদেন পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার। তবে বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আগামী মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন ব্যাহত হওয়া এবং ওই অঞ্চলের অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রেমিট্যান্স প্রবাহের গতি কমতে পারে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে ইতোমধ্যে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সারের দাম বেড়েছে। কারণ, ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং প্রায় এক-তৃতীয়াংশ সারের চালান পরিবহন করা হয়।

প্রবাসী আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250