সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করেছে সরকার। মাহবুব মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার (১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত পর ২০২৪ সালের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে মাহবুব মোর্শেদকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে বাসসের কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ। এরপর তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পরে বিক্ষোভের মুখে অফিস ছেড়ে চলে যান মাহবুব মোর্শেদ। এ বিষয়ে ফেসবুকে পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করে লিখেছিলেন, মব তৈরি করে তাকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চার সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মাহবুব মোর্শেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250