মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। আগামী ২৬শে ডিসেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৭শে নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

ওআ/


এইচএসসি ফল প্রকাশ পুনঃনিরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250