বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়: দীপু মনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৩১শে ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় রূপান্তর নিয়ে কারো কারো সংশয় থাকতেই পারে। নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়, মুখস্থনির্ভরতা-পরীক্ষানির্ভরতা থাকবে না। শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে। ঝরে পড়ার হার নেমে আসবে ন্যূনতম পর্যায়ে।

আরো পড়ুন: বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের আওতায় বইগুলোর সবই পরীক্ষামূলক পর্যায়ে। আরো যারা বিশেষজ্ঞ আছেন, যারা উৎসাহী আছেন, আমরা তাদের মতামতও বিবেচনায় নিয়ে আরো পরিমার্জনের কাজ করে কাঙ্ক্ষিত মানে উন্নীত করব। তবে কারো ব্যক্তিস্বার্থ, কোনো গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ, কারো হীন রাজনৈতিক স্বার্থে মিথ্যা অযৌক্তিক অপপ্রচারকে প্রশ্রয় দেয়া হবে না।

নির্বাচন সামনে রেখে একটি চিহ্নিত মহল মিথ্যা অপপ্রচারেরে পাঁয়তারা করতে পারে। তাতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের কান না দেয়ার আহ্বান জানান দীপু মনি।

এসকে/ 

নতুন শিক্ষাক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বই উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250