বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী আগ্রাসনে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী আগ্রাসনে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি : সুখবর

ইবি প্রতিনিধি : ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের সামনে ‘সেইভ হিউম্যানিটি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‍

এসময় সমাবেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এছাড়া দুই দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপেরও দাবি জানান তারা।

সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা বিনতে রশিদ তিথির সঞ্চালনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সুইট, ঐক্যমঞ্চের সভাপতি ইয়াসিরুল কবির সৌরভ, আইইউমুনার সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

আরো পড়ুন : ইবির ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের রজতজয়ন্তী উদযাপন

বক্তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি, ইসরাইল বরাবরই তাদের দখলদারিত্বের মনোভাব চালু ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। সবচেয়ে নিন্দনীয় বিষয় হচ্ছে, তারা ফিলিস্তিনি মা-বোনদের প্রতিনিয়ত হত্যা করছে। এমনকি তাদের এ অমানবিক নির্যাতন থেকে অবুঝ শিশুরাও রেহাই পাচ্ছে না। 

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ বন্ধে বাংলাদেশ সরকার ও বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা আশা করি আমাদের সরকার শীঘ্রই কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে। আমরা বিশ্বনেতাদের কাছে আবেদন রাখবো শীঘ্রই এ যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিবে এবং ফিলিস্তিনদের এ নির্মম নির্যাতন থেকে রক্ষা করবে।

এস/ আই.কে.জে

ইসরায়েল-ফিলিস্তিনি ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250