শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আবেদনময়ী লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও ফ্যাশন প্রেমীদের মন জয় করে নিয়েছেন তার লুক দিয়ে। সম্প্রতি ফর্মুলা ওয়ান গ্রান প্রি রেসিং ইভেন্টের জন্য তিনি গিয়েছিলেন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। সেখানে ম্যারিনা সার্কিটের এই হাইভোল্টেজ রেস উপলক্ষে তিনি উপস্থিত হন নজরকাড়া আকর্ষণীয় আউটফিটে।

তারকাদের সাজপোশাক আর স্টাইল নিয়ে ভক্তদের আগ্রহ থাকেই সব সময়। তাই ট্রেন্ড সেটারও বলা যায় তাদের। প্রিয়াঙ্কা তার সাম্প্রতিক ছবিগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পর থেকে প্রশংসা যেন থামছেই না।

গোলাপি আর কালো রঙের ফিটেড ম্যাক্সি ড্রেস পরেছেন অভিনেত্রী। পোশাকটা বেশ মিনিমাল ঘরানার হলেও অনেকগুলো আকর্ষণীয় ফিচার রয়েছে এতে। গভীর নেকলাইন, ট্রেন্ডি অসম হেমলাইন আর থাই হাই স্লিট ডিজাইন এই পোশাকের কিছু নজরকাড়া দিক, যা এই আবেদনময়ী তারকা অভিনেত্রীর লুকে ভিন্ন মাত্রা দিয়েছে।

ম্যাক্সি ড্রেসের সঙ্গে জুটি বেঁধেছে ম্যাচিং স্কিন টাইট প্যান্ট। আর বিশেষ আবেদন বাড়িয়েছে অভিনেত্রীর পায়ে পরা কালো বুট।

আরো পড়ুন: আবারো বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!

এই আউটফিটের সঙ্গে প্রিয়াঙ্কার মেকআপ আর হেয়ারস্টাইলও আলাদা মাত্রা যোগ করেছে। পুরো চুলে কার্ল করেছেন অভিনেত্রী। মেকআপে খুব বেশি বাড়াবাড়ি না করে মনোযোগ দিয়েছেন চোখ আর ঠোঁটের সাজে। চোখে দিয়েছেন ন্যুড আইশ্যাডো, কালো মাশকারা আর আইলাইনার।


অন্যদিকে ঠোঁটে দিয়েছেন মভ লিপস্টিক। মিনিমাল জুয়েলারি পরেছেন অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে। তাই কানে হুপ দুল আর হাতট্যাঁ ব্রেসলেট। সঙ্গে একটি ওভারসাইজ কালো চশমাও নিয়েছেন প্রিয়াঙ্কা। এই লুকের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবিতে তাকে ইভেন্টের রেসিংয়ে অংশগ্রহণকারী তারকা রেসারদের সঙ্গেও পোজ দিতে দেখা গেছে। আবার বন্ধু মার্কিন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, অজি তারকা লিয়াম হেমসওয়ার্থ আর সাবেক টেনিস-রানি মারিয়া শারাপোভার সঙ্গে মজার সময় কাটিয়েছেন তিনি এখানে।

এসি/ আই. কে. জে/ 

প্রিয়াঙ্কা চোপড়া আবেদনময়ী লুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250