শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

নারীদের সচেতনতা বাড়াতে তৈরি হচ্ছে ‘লজ্জা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারীদের স্যানিটারি প্যাড নিয়ে সচেতনতা বাড়াতে দেশে-বিদেশে নানা নাটক-সিনেমা তৈরি হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে এবার দেশে তৈরি হচ্ছে নাটক ‘লজ্জা’। রচনা করেছেন জয়ন্ত চন্দ্র, পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।

রাজধানীর অদূরে ৩০০ ফুট এলাকার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান ও উপস্থাপক ইমতু রাতিশ। বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক ‘মুসা’সহ বেশ কিছু ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

লজ্জা নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সাধারণ মেয়েদের স্যানিটারি প্যাড ব্যবহারে সচেতন করতে শহর থেকে আসে মীরা। মেয়েদের সচেতন করার মাধ্যমে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করে যায় সে। মুখোমুখি হয় নানা প্রতিবন্ধকতার। গ্রামে যে বাড়িতে ওঠে মীরা, সেই বাড়ির ছেলে রুবেল পাশে দাঁড়ায় তার।

প্রিয়াঙ্কা জামান বলেন, ‘জীবনঘনিষ্ঠ গল্পের অনেক নাটকে অভিনয় করেছি। তবে এই ধরনের গল্পে কাজ করা হয়নি। কারণ, এ ধরনের গল্প নিয়ে নাটকও হয়েছে কম। লজ্জা নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এমন একটি নাটকে অভিনয় করার সুযোগ দেওয়ায় পরিচালকের প্রতি আমার কৃতজ্ঞতা। ইমতু আমার ভালো বন্ধু। সহশিল্পী হিসেবেও সে ভীষণ সহযোগী।’

নাটকটি শিগগির একটি টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে প্রচার হবে।

জে.এস/

লজ্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250