সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

জোভানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে  বিয়ে নিয়ে একের পর সুখবর দিচ্ছেন তারকারা। গত ১২ই জানুয়ারি রাতে হঠাৎ ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে বিয়ে করেছেন বলে জানান অভিনেতা ফারহান আহমেদ জোভান। একই দিনে বিয়ে করেন মৌসুমী হামিদও।

জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আর কোনো তথ্যই প্রকাশ করেননি এই অভিনেতা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন জোভান। শুধু তাই নয়, রীতিমতো সেটা ভাইরালও হয়েছে!

এবার জোভানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন নীলা। অভিনেতার সঙ্গে বিয়ের এমন গুঞ্জনে স্পষ্টভাবে জানিয়ে দেন, যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলার বিয়ের খবরটি সম্পূর্ণই ভুয়া।

শনিবার (১৩ই জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে নীলা। মজা করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!’

পাশাপাশি ভক্তদের সতর্কও করে নীলা আরও লেখেন, একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ সেই সঙ্গে হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।

আরো পড়ুন: বিয়ে সেরে ফেললেন মৌসুমী

এদিকে জোভানের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গেছে, জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই অভিনেতার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন।

দেশের এক গণমাধ্যমে জোভানের এক ছোট ভাই বলেন, আগামী দুই দিনের মধ্যে স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন তিনি। এখন একটু সময় নিচ্ছেন।

এসি/ আই. কে. জে/ 



অভিনেত্রী জোভান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250