সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান

হুডিতে মুখ ঢেকে ভক্তদের সঙ্গে এ কী আচরণ করলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরাবরই ভক্তদের সঙ্গে ভালো আচরণ করতে দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। তবে এবার ভক্তদের সঙ্গে একি কাণ্ড ঘটালেন শাহরুখ!

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় দেখা যায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে। আর সেখানে পাপারাজ্জিদের সঙ্গে খুবই বাজে আচরণ করেন শাহরুখ।

শুধু তাই নয়, এক পাপারাজ্জি সেলফি তুলতে চাওয়ায় রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। যা দেখে উত্তাল নেটদুনিয়া।

ওই ভিডিওতে দেখা যায়, লিফট ভর্তি লোকজন। কালো রঙের হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছেন শাহরুখ। লিফট থেকে নামার পরই নিরাপত্তারক্ষীরা ছাতা ধরেন শাহরুখের মুখের সামনে। এ সময় সামনে হাঁটতে দেখা যায় তার ম্যানেজার পূজাকে।

আরো পড়ুন: রোয়ান থেকে যেভাবে হলেন কিংবদন্তি মিস্টার বিন

লিফট থেকে নামার পরই শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চান পাপারাজ্জিরা। কিন্তু বিরক্ত হয়ে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলিউডের এই বাদশাহ। এরপর সোজা নিজের গাড়িতে গিয়ে ওঠেন তিনি।

সাধারণত, ভক্তদের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করে থাকেন শাহরুখ। কিন্তু গতকাল প্রিয় তারকার এমন আচরণ নিয়ে ব্যাপক হতাশাও প্রকাশ করেছেন কেউ কেউ। যদিও এখন পর্যন্ত কোনো কারণ ব্যাখ্যা করেননি শাহরুখ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসি/ আই.কে.জে


শাহরুখ ভক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250