শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

৩০ কোটি রুপির প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় তার নাম জড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে শাহরুখ-পত্নীকে এখনো তলব করেনি ইডি।

গৌরি খান লক্ষ্ণৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। ওই কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় গৌরীকে নোটিশ পাঠিয়েছে ইডি। তাকে এখনো তলব করা হয়নি, তবে দ্রুতই করা হতে পারে বলে জানা গেছে। শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন, এ বিষয়ে গৌরীর কাছে জানতে চাওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।

আরো পড়ুন: বাবার আইকনিক পোজে শাহরুখপুত্র আবরাম

উল্লেখ্য, মাসখানেক আগে লক্ষ্ণৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইবাসী যশোবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। যশোবন্তের দাবি, গৌরী খান কোম্পানিটির শুভেচ্ছাদূত, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার ওপরেও বর্তায়। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

এসকে/ 

আইনি নোটিশ গৌরী খান প্রতারণার অভিযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250