বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

ভারতের ‘রাকা’ সিনেমায় উইল স্মিথের অভিনয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে উইল স্মিথকে।

মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকেই উইল স্মিথের সঙ্গে যোগাযোগ রাখছেন সিনেমার প্রযোজক ও পরিচালক। এর মধ্যে হলিউড তারকার কস্টিউম ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে।

বর্তমানে উইল স্মিথের শিডিউল নিয়ে আলোচনা চলছে। শিডিউল চূড়ান্ত হলেই ইউরোপ বা আমেরিকার নির্দিষ্ট লোকেশনে শুটিংয়ে নামবে পুরো ইউনিট। তবে উইল স্মিথের যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি নির্মাতা ও অভিনেতার পক্ষ থেকে।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল রাকায় একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও পরে সেই দাবি অস্বীকার করা হয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে, সব জল্পনার অবসান ঘটিয়ে বলিউড বাদশা এই সিনেমার অংশ হচ্ছেন। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই রাকার শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ। শেষ পর্যন্ত উইল স্মিথ ও শাহরুখের যুক্ত হওয়ার খবর সত্যি হলে দর্শকের জন্য বিরাট চমক হবে।

রাকা সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর প্রমুখ।

উইল স্মিথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250