মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

হৃদরোগীদের জন্য সুখবর, কমলো হার্টের রিংয়ের দাম

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

হৃদরোগীদের জন্য বড় সুখবর। ২৭টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৪ ধরনের হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্বাক্ষর করা এক আদেশে ২৭টি আমদানিকারক প্রতিষ্ঠানের স্টেন্টের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরামূল্য সর্বনিম্ন ১৪ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার মহান বিজয় দিবসে নতুন দাম কার্যকর হওয়ার কথা।

এদিকে, হৃদরোগের চিকিৎসা প্রদানকারী সব হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে ২৬ জুন তিন ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম কমানো হয়।

স্টেন্টের দাম কমানোর তথ্যের সত্যতা নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক ও আইন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, করোনারি স্টেন্ট আমাদের দেশে তৈরি হয় না। সরকার এর মূল্য নির্ধারণ করে দিয়েছে। যাতে মানুষের সুবিধা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগ আক্রান্ত কিছু রোগীর রক্তনালি সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে স্টেন্ট ব্যবহার করা হয়। স্টেন্ট অনেকটা কালভার্টের মতো কাজ করে।

হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল হাসপাতালের নোটিশ বোর্ডে তালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। রিংয়ের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য (এমপিআর) এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পৃথক ক্যাশমেমো দিতে হবে। রোগীকে ব্যবহৃত হার্টের রিংয়ের প্যাকেট সরবরাহ করতে হবে।

প্যাকেটের গায়ে উৎপাদন, রিংয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ, যে দেশ থেকে আমদানি করা হয়েছে সে দেশের নাম ও ওই দেশের মূল্য উল্লেখ সম্বলিত রিং যেন বিশেষজ্ঞদের ব্যবহার করেন সে নির্দেশনা থাকতে হবে।

ওআ/

হার্ট হৃদরোগী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250