রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

এবার ইরানকে জবাব দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার দুই দিন আগেই পাকিস্তানী ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান। পাকিস্তানের দাবি, তারা সীমান্তবর্তী সিসতান-ও-বেলুচিস্তান অঞ্চলে 'জঙ্গিদের গোপন আস্তানায়' হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় তিন নারী ও চার শিশু নিহত হয়েছে।

বুধবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যায় ইরানের গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরো পড়ুন : চুক্তির পর গাজায় পৌঁছাল ওষুধ ও মানবিক সহায়তা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে'।

মঙ্গলবার (১৭ই জানুয়ারি) ইরানের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক গ্রামে দুই শিশু নিহত হলে দেশটি 'কড়া ভাষায়' এই উদ্যোগের নিন্দা জানায়। ইরান জানায়, তারা পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই হামলা চালায়। তবে পাকিস্তানের দাবি, এতে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

এস/ আই. কে. জে/ 


ইরান পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250