বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

থানা থেকে মদ উধাও, গ্রেফতার ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে থানায় রেখেছিলো পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ হিসেবে বিচারকদের সামনে আজব দাবি করলেন ‘অসহায়’ পুলিশকর্মীরা। 

তারা জানালেন, ওই মদ ‘ডাকাতি’ করেছে একদল ইঁদুর! খোঁজ করে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে ‘গ্রেফতার’ করেছেন। এমন ঘটনাও কি আদৌ সম্ভব? ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানায় এমন ঘটনা ঘটেছে বলেই দাবি করছেন থানার পুলিশকর্মীরা।

ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য। আদালতে পুলিশ দাবি করল, তারা খালি বোতল দাখিল করতে পারবে, কারণ মদ খেয়ে ফেলেছে একটি ইঁদুর। ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশে খুবই অস্বাস্তিতে পরতে হয়েছিল তাদের।

জানা গিয়েছে, কেবল ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অন্য সরকারি দপ্তরগুলোকেও ইঁদুরের দাপটে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। জেলা হাসপাতালেও নাকি প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে ইঁদুর ধরা হয়ে থাকে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসকে/ 

থানা ইঁদুর গ্রেফতার মদ ডাকাতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250