শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বিয়ে বিচ্ছেদের পথে হাঁটার আগে যে ৫টি বিষয় ভাবতে হবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুখী দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা প্রয়োজন দুই পক্ষেরই। সেটার অভাব দেখা দিলে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা করেও হঠাৎ থমকে যেতে পারে এই যাত্রা। তবে বিয়ে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা নিয়ে রাখবেন। যেন পরবর্তীতে ভুল সিদ্ধান্ত নিয়েছেন এমনটা ভেবে আফসোস করতে না হয়।  

১। সব সম্পর্কেই থাকে টানাপড়েন। মতের অমিল, ঝগড়া, বিবাদ হতেই পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি নিজেদের মধ্যকার সমস্যাগুলো নিয়ে দুইজন একান্তে যথেষ্ট আলোচনা করেছেন? আলোচনা করুন ও সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন। সেই চেষ্টা ব্যর্থ হলে তবেই নিন বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত। 

২। বিয়ে বিচ্ছেদের পর বেশ বড় ধরনের মানসিক ধকল যায়। এই বিষয়টি নিয়ে প্রস্তুত তো আপনি? মানসিকভাবে শক্তিশালী হয়ে তারপরই হাঁটুন বিয়ে বিচ্ছেদের পথে।

৩। যদি সন্তান থেকে থাকে তবে সে বিচ্ছেদ পরবর্তী সময়ে কার কাছে থাকবে সেটি আলোচনা করে নিন। সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার সব ধরনের উপায় নিয়ে আলোচনা করে নিন বিচ্ছেদের আগেই। সন্তানের উপর যেন এই ঘটনার মাত্রাতিরিক্ত প্রভাব না পড়ে- সেটা নিশ্চিত করতে হবে দুজনকেই। 

৪। আরও একবার ভেবে দেখুন সঙ্গীর উপর কোনও ধরনের আবেগ বা অনুভূতি কাজ করে কিনা। অনেক সময় সম্পর্কে একঘেয়েমি চলে আসে। সেক্ষেত্রে সেই একঘেয়েমি দূর করার চেষ্টা করে দেখতে পারেন। তবে যদি মনে করেন কোনও ভালোবাসা কিংবা আবেগ আর অবশিষ্ট নেই- তবে বিচ্ছেদই শ্রেয়। 


৫। বিচ্ছেদের আগে একবার ম্যারেজ কাউন্সিলর বা বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। এতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এটা ভেবে পরবর্তীতে আর পস্তাবেন না। 

এসি/ আই.কে.জে/
আরো পড়ুন:

কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব

বিয়ে বিচ্ছেদ হাঁটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250