রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

যেভাবে নিজের জন্য একটু সময় বের করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই মেয়ে নিয়ে শমরিতা আছেন মহাঝামেলায়। তার ওপর শাশুড়ি বছর দুয়েক ধরে প্যারালাইজড। সারাদিন অনেক কিছু সামাল দিতে হয় তাকে। কারণ দুই মেয়েকে প্রতিদিন সকালে স্কুলে পাঠাতে হয়। তাছাড়া স্বামীর অফিস ও শাশুড়ির বাড়তি কাজ তো রয়েছেই। এত সব কাজের ভিড়ে পাগলপ্রায়। নিজের জন্য বরাদ্দ কোনো সময় নেই।

কথায় বলে, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। সুতরাং আপনাকেই করতে হবে নিজস্ব টাইম ম্যানেজমেন্ট। যাতে সারা দিনের কাজের চাপেও নিজের জন্য কিছু সময় বরাদ্দ থাকে।

কীভাবে সময় সাশ্রয় করবেন, এমন কিছু কৌশল দেওয়া হলো আপনার জন্য:

১. প্রথমেই সপ্তাহে প্রতিদিনের কাজের একটি রুটিন করুন। কখন কীভাবে করবেন ছোট করে তাও নোট করে রাখুন।

২. পরিবারের সবাইকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। এ ক্ষেত্রে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন যাতে সবাইকে জাগাতে গিয়ে আপনার সময়ের অপচয় না হয়।

৩. আপনার স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যাগুলো শেয়ার করুন এবং দুইজনে মিলে সমাধানের চেষ্টা করুন।

৪. স্বামীকে বোঝান যে, সংসার শুধু আপনার একার নয়। একসঙ্গে সংসার করতে হলে দুইজনের অংশ নেওয়াটা জরুরি।

আরো পড়ুন : কেন খাবেন আমড়া ও কদবেল

৫. আপনার সন্তানদের নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলুন। এই অভ্যাস তাদের স্বাবলম্বী হতেও সাহায্য করবে।

৬. প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। দেখা যাচ্ছে, আপনি ও আপনার প্রতিবেশীর সন্তান একই স্কুলে পড়ে। এক্ষেত্রে একদিন আপনি, অন্যদিন আপনার প্রতিবেশী ছেলেমেয়েদের স্কুলে আনা-নেওয়ার কাজ করলে সময়ের সাশ্রয় হবে।  

৭. সম্ভব হলে দু-তিন দিনের খাবার একদিন রান্না করে ফ্রিজিং করে রাখতে পারেন। দেখবেন প্রতিদিনের রান্নার ঝামেলায় আপনাকে যেতে হবে না, বরং সময় বাঁচবে।

যা করবেন না:

১. অযথা রেগে গিয়ে সবার সঙ্গে খারাপ আচরণ করবেন না।

২. স্বামীর সঙ্গে বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না।

৩. সময়ের অপচয় নিয়ে অযথা দুশ্চিন্তা বা বাড়াবাড়ি না করে বরং কীভাবে তা সাশ্রয় হবে সেটা ভাবুন।

এখন থেকেই এসব মেনে চলা শুরু করুন। নিজের ও পরিবারের সদস্যদের যত্ন নিন।

এস/ আই. কে. জে/

সময় সাশ্রয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250