মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিকেলের নাস্তায় মচমচে চিকেন কুলফি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিকেল হলেই আমাদের সবার কিছু না কিছু খেতে ইচ্ছে করে। বিকেলের নাস্তায় অনেকেই ভাজাপোড়া খাবার খেতে পছন্দ করি। তাদের জন্য মুখোরোচক এক পদ হলো চিকেন কুলফি। 

এটি খেতে এতোটাই মজার যে ছোটরাও এই নাস্তার প্রেমে পড়ে যাবে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবার বা বন্ধুদের আড্ডা জমিয়ে দেবে চিকেন কুলফি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. চিকেন কিমা

২. আদা বাটা

৩. রসুন বাটা

৪. লবণ

৫. মরিচ গুঁড়া

৬. চটপটির মসলা

৭. ধনেপাতা কুচি

৮. পেঁয়াজ কুচি

৯. কাঁচা মরিচ কুচি

১০. সয়াসস

১১. টমেটো সস

১২. ব্রেড ক্রাম্বস

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিন। পরিমাণ মতো মাংসের মিশ্রণ হাতে নিয়ে কুলফি আকৃতি তৈরি করে একটি আইসক্রিমের কাঠি গেঁথে দিন। আইসক্রিমের কাঠি মাংসে গেঁথে দেওয়ার আগে ১০/১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ভাজার সময় পুড়ে যাবে না।

একইভাবে সবগুলো কুলফি চিকেন বানিয়ে নিতে হবে। এরপর প্লেটে পরিমাণমতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিন ও বাটিতে ১-২টি ডিম ফেটিয়ে নিন। এবার তৈরি করে রাখা চিকেন কুলফি একেক করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। তারপর গরম তেলে ভেজে নিন গাঢ় বাদামিরঙা করে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কুলফি।

এস/ আই.কে.জে

কুলফি চিকেন প্রেমে ছোটরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250