বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

এতে বলা হয়, কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচী এবং ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আরো পড়ুন: ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ সংকটে পড়বে না : আইজিপি

রেনা পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।

এসকে/ 


যুক্তরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ রেনা বিটার সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250