বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: বিটিভি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তিনি মন্দিরে উপস্থিত হন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পুরোহিতের সঙ্গে কথা বলে পূজার খোঁজখবর নেন। শুভেচ্ছা জানানোর মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়। 

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। সকাল ৯টা ৫৮ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়েছে। অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা এবং সন্ধিপূজা। বেলা ১১টায় গোপীবাগের রামকৃষ্ণ মাঠে শুরু হয়েছে কুমারী পূজা। বিকেল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হবে সন্ধিপূজা।

হিন্দুশাস্ত্র অনুসারে, মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।

কুমারী পূজা ছাড়াও আজ মহা অষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে বেলা ১টার পর থেকে দিনভর প্রসাদ বিতরণ করা হবে।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজা ঢাকেশ্বরী মন্দির মহা অষ্টমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250