বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৯ নারী নির্বাচিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে ৭ই জানুয়ারি। সোমবার (৮ই জানুয়ারি) বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ নারী নির্বাচিত হয়েছেন। এবার সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। এছাড়া জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬২ আসনে।

আরো পড়ুন: এই বিজয় জনগণের বিজয় : শেখ হাসিনা

ভোটে অংশগ্রহণকারী ইসলামি দলগুলো হচ্ছে- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এসব দলের ২৭৬ প্রার্থী ছিলেন। তবে তাদের মধ্যে কেউই জিততে পারেননি।

এইচআ/আই.কে.জে

শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচন নারী সংদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250