মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

পোস্টাল ব্যালটে বুধবার ভোট দেবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল বুধবার (৩রা জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এই ভোট দেবেন রাষ্ট্রপ্রধান।

মঙ্গলবার (২রা জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। তবে আইনে সুযোগ থাকলেও পোস্টাল ব্যালটে ভোটদানের ঘটনা ঘটেছে এমন তথ্য নিকট অতীতে পাওয়া যায়নি। অবশ্য নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন: কারো কাছে মাথা নত করি না, করব না : শেখ হাসিনা

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টার ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250