মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

ভোটের মাঠে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির অত্যাধুনিক সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের সদস্য নাজির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ১০০ টাকা মূল্যমানের মোট ১ লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।  

র‍্যাব জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত তারা কাজ করে থাকে। শুক্রবার (৫ই জানুয়ারি) র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের প্রতারিত হওয়া থেকে রক্ষার জন্য জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি বাজার থেকে জাল নোট উদ্ধারের লক্ষ্যে র‍্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নাজির হোসেনকে গ্রেফতার করে।

আরো পড়ুন: অপরাধী ধরার প্রযুক্তি ওআইভিএস নিয়ে মাঠে র‍্যাব

এইচআ/ আই.কে.জে/


রাজধানী গ্রেফতার র‍্যাব-২ জাল টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250