সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

শনিবার থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মেট্রোরেল আগামী ২০শে জানুয়ারি শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দিয়েছেন।

গত ৩১শে ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেন থামা শুরু হয়। 

বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯শে ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রো ট্রেনে চড়ে। এরপর ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়।

ওআ/




মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250