মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

২৮ অক্টোবর

পুলিশ হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে রাজধানীতে সহিংসতা ও পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে সিটিটিসি। সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মো. আসাদুজ্জামান।

এসময় তিনি দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বেই পুলিশ কনস্টেবল আমিরুলকে হত্যা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে দাবি করেন, আগে থেকেই বিএনপির উচ্চ পর্যায় থেকে পুলিশের ওপর হামলার নির্দেশনা ছিল। আর এ কাজে দায়িত্ব দেয়া হয় ছাত্রদলের ওপর। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পেয়েই আমানের নেতৃত্বে ছাত্রদলের বড় একটি গ্রুপ কালভার্ট রোডে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সুযোগ বুঝে তারা পুলিশ কনস্টেবল আমিরুলের ওপর হামলা করে হত্যা করে। 

আরো পড়ুন: হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

২৮ অক্টোবর বিকেল রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হয়েছেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে তিনি। ওইদিন বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা, ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে সুলতান নামে বিএনপির এক কর্মীকে এবং পটুয়াখালীর গলাচিপা থেকে আপন আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শামীম ও সুলতানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশ ছিল বিএনপির। কিন্তু সমাবেশ শুরুর আগেই দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।

এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।

এসব ঘটনায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০০- ৮০০ জনকে আসামি করে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছে পুলিশ।

এসকে/ 

গ্রেফতার পুলিশ কনস্টেবল প্রধান আসামি আমিরুল হত্যা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250