বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

মেসেঞ্জারে যোগ হচ্ছে এআই সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আর নিজেকে পিছিয়ে রাখতে চান না মার্ক জুকারবার্গ। তাইতো মেসেঞ্জারে এবার যোগ হচ্ছে এআই সুবিধা। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই মেসেঞ্জারে যোগ হচ্ছে নানা ধরনের চ্যাটবট। এসব চ্যাটবটের সঙ্গে চ্যাট করে গ্রাহকরা নানান সমস্যার সমাধান নিতে পারবেন, পাবেন উপদেশ এবং বিনোদনের নানা খোরাক।

এ ব্যাপারে সম্প্রতি মার্ক জুকারবার্গ বলেছেন, চ্যাটবট নিয়ে পুরোদমে কাজ চলছে। এ বছরটিকে এআইর বছর উল্লেখ করে জুকারবার্গ বলেন, মেটার অধীন আনা প্রথম চ্যাটবটের নাম হবে মেটা এআই। গ্রাহকরা মেসেঞ্জারের মাধ্যমেই মেটা এআইর সঙ্গে চ্যাট করতে পারবেন। 

এ ছাড়া বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে, সেলিব্রেটিদের নামে কিছু চ্যাটবট আসবে মেসেঞ্জারে। এদের ফ্যানবেজ চাইলে সেলিব্রেটিদের এসব চ্যাটবটের সঙ্গে খুশিমনে চ্যাট করতে পারবেন। এরই মধ্যে স্নুপ ডগ এবং কেন্ডাল জেনেরের মতো সেলিব্রেটিরা এসব চ্যাটবটে নিজেদের অন্তর্ভুক্ত করতে সাইন ইন করেছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

আরো পড়ুন : ভূমিকম্পের পূর্বাভাস দেবে গুগল

জুকারবার্গ বলেন, শুধু প্রশ্ন-উত্তর না, বিনোদনের সব মাধ্যম থাকবে চ্যাটবটগুলোতে। কোনো ফ্যান তার সেলিব্রেটি নিয়ে জানতে চাইলে সরাসরি তার চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জেনে নিতে পারবেন। যদিও এটি সত্যিকারের সেলিব্রেটি নয়, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় অনেকটা সেলিব্রেটিদের চ্যাটবোটগুলো সায়েন্স ফিকশনের ক্লোনের মতো কাজ করবে বলে জানিয়েছেন জুকারবার্গ।

মেসেঞ্জারে চ্যাটবট আসতে কতদিন অপেক্ষা করতে হবে–জানতে চাইলে জুকারবার্গ বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। আপাতত চ্যাটবটের সীমাবদ্ধতা দূর করতে এবং গ্রাহকরা যাতে সাবলীলভাবে এসব বটের সঙ্গে চ্যাট করতে পারেন সেটি নিশ্চিতে কাজ করছে মেটা। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে মেসেঞ্জারে এই নতুন আপডেট মিলবে। পরে ধীরে ধীরে সব গ্রাহক এ সুবিধার আওতাধীন হবেন বলে জানিয়েছেন জুকারবার্গ।

এসকে/

এআই মার্ক জুকারবার্গ মেসেঞ্জার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250