বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

সেমিফাইনালে হেরে যাওয়া দলের সঙ্গে ফাইনাল খেলি না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তির জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিয়েছিল বিএনপি। সেই ৪৮ ঘণ্টা পর হয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তারা সেমি সেমিফাইনালে হেরে গেছে। যারা সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে ফাইনাল খেলি না।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের দৃশ্যপট গত ১৫ বছরে পাল্টে গেছে। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশের অগ্রযাত্রার চাকাকে টেনে ধরতে চায় বিএনপি-জামায়াত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেছিল পাকিস্তান ভালো ছিল। তারা কী বাংলাদেশ ভালোবাসতে পারে? তারা বাংলাদেশের অগ্রগতির চাকা টেনে ধরতে চায়? দেশে তারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে। এই অপশক্তি বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।

তিনি আরও বলেন, আমরা তাদের হাতে দেশকে তুলে দিয়ে আবার আফগানিস্তান বানাতে দিতে পারি না। তারা কতটুকু পারবে আমরা জানি। আমাদের প্রতি মাসে টেনে নামায়। আমাদের টেনে নামাতে গোলাপবাগের গরুর মাঠে গিয়েছিল। এ মাসের প্রথম সপ্তাহে বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেই ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। তারা সেমিফাইনালে হেরে গেছে। যারা সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে ফাইনাল খেলি না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সমাবেশ সঞ্চালনা করেন।

ওআ/

তথ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250