মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

শুল্ক ফাঁকি দেওয়ায় ৬ কোটি টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় ২ হাজার ৮৭৭ পিস শাড়ি, ১ হাজার ৮ পিস বডি লোশন এবং ৪ হাজার ৫০০ পিস সান রাইস ক্রিম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথর বোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে।

এসময় কোস্ট গার্ড সদস্যগণ ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। অতঃপর ট্রাকে থাকা চোরকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় ছয় কোটি টাকার পণ্য উদ্ধার করে।

কসমেটিক্স সামগ্রী ও ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এসকে/ 


শুল্ক ফাঁকি মালামাল জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250