রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

রাজধানীর কারওয়ান বাজারে ডাবের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহিত

ডাব ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা এবং তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ডাব বিক্রয় করায় রাজধানীর কারওয়ান বাজারে দুজন আড়তদারকে ২০ হাজার করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে বুধবার (৩০ আগস্ট) ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, বেড়িবাঁধ ও যাত্রাবাড়ী এলাকার ডাবের পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে।

এব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, “শুরুতে কারওয়ান বাজারে পরিচালিত অভিযানে দেখা যায়, সেখানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন হলেও ডাব ক্রয়-বিক্রিতে পাকা রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তালিকায় প্রদর্শন করা মূল্য অপেক্ষা বেশি মূল্যে ডাব বিক্রি করা হয়েছে। আর এসব অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোরে যাত্রাবাড়ী ডাবের আড়তে তদারকিতে গেলে আড়তদাররা জানান, এই আড়তে সকাল ৭টার সময় ডাব বিক্রি শুরু হবে। আর বেড়িবাঁধ এলাকায় অভিযানে দেখা যায় ডাব বিক্রির ক্ষেত্রে কার্বন কপি ছাড়া রশিদ দেওয়া হয়েছে এবং বিক্রেতারা ডাব ক্রয়ের রশিদ দেখাতে পারেনি।”

এদিকে ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, খুচরা বাজারে যে মূল্যে ডাব বিক্রি হচ্ছে, আড়তে সেই দাম প্রায় অর্ধেক। এসব আড়তে ডাবের বিক্রি মূল্য ৪০ টাকা, ৫০ টাকা, ৭৫ টাকা, ৮০ টাকা এবং সবচেয়ে বড় বাছাই করা ডাব ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এসময় জনগণের স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এম.এস.এইচ/ 

ডাব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250