বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সদ্য ঘোষিত ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আজ বৃহস্পতিবারও গাজীপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সকাল সাড়ে ৮টার পর গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকার আইসিসিএল কম্পোজিট কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

সকাল ১০টার দিকে বাসন থানার নলজানী এলাকায় এলজিইডি ভবনের সামনে বিভিন্ন সংযোগ সড়ক থেকে ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক জড়ো হন। শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা-শিববাড়ী মোড় আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকার বি টু বি এক্স লাইন লিমিটেড কারখানার শ্রমিকেরা মির্জাপুরের নোমান টেরি টাওয়ালের দিকে অগ্রসর হলে জয়দেবপুর থানা-পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় ডেকু গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল মো. শফিকুল ইসলাম আহত হন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, আজ বেলা ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছেন। কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকেরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের দুই সদস্য আহত হন।

শ্রমিক অসন্তোষের কারণে সড়কে চলাচলকারী সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। অনেকেই মহাসড়ক এড়িয়ে বিকল্প পথে চলার চেষ্টা করেন। ভোগড়া ও বড়বাড়ী এলাকায় সড়ক ফাঁকা দেখা গেছে।

গাজীপুর থেকে ঢাকার মহাখালীতে কর্মস্থলে যাতায়াতকারী মো. সাজেদুল আলম বলেন, ‘আমি গাজীপুর থেকে ঢাকার মহাখালীতে অফিস করি। প্রতিদিনই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মাসের প্রায় অর্ধেক সময়ই মহাসড়কে অবরোধের কারণে নষ্ট হচ্ছে। এ সমস্যার একটি স্থায়ী সমাধান জরুরি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মজুরি বাড়ানোর দাবিতে সড়কে জড়ো হওয়া শ্রমিকদের একাধিক সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করা হয়েছে। একাধিক স্থানে শ্রমিক অসন্তোষ দেখা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সার্বিকভাবে মজুরি বাড়ানো হয়নি। এতে শ্রমিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

কাজী রুহুল আমিন বলেন, শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় মজুরি নির্ধারণের ক্ষেত্রে নয়টি মানদণ্ড বিবেচনার কথা বলা হয়েছে। কিন্তু মজুরি নির্ধারণের ক্ষেত্রে এসব মানদণ্ড অনুসরণ করা হয়নি। ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যৌক্তিক মজুরি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তার ভাষ্য, তাদের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা জেলার কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যান। শ্রমিকদের সরাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

এসপি জানান, শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নিট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এম এন আর সোয়েটার, এম এন আর ফ্যাশন, ওয়েলডান, টি এস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যানডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কে এস এস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক, স্টাইল লিমিটেডসহ বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। জেলায় আরও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।

পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250