শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নিট কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার ফটক খুলে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করতে বের হওয়ার চেষ্টা করলে দফায় দফায় এসব নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে দুপুরে কারখানার ভেতরে জড়ো হন শ্রমিকেরা। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করার প্রস্তুতি নেন। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে বিক্ষোভ করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই কারখানার ফটকের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

দুপুর সোয়া ২টার দিকে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে কারখানার ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।

কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের খাবারের বিরতির সময় তারা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

আহমেদ জাহান রুমী আরও বলেন, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অল্প অল্প করে কারখানা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, পিএ নিট কারখানার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। এ কারণে কারখানার ফটকের সামনে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। শ্রমিকেরা ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

পুলিশ সুপার জানান, এ সময় আনুমানিক ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ এখনো কারখানার সামনে অবস্থান করছে।

পোশাক শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250