শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অনাথ শব্দটি কেন গালির মতো পরীমণির কাছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি। 

পরীর ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসবের কিছুই দেখে যেতে পারেননি। বিষয়টি নিয়ে আজও যন্ত্রণায় ভুগেন এই নায়িকা। 

ছোট থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তিনি। তবুও নিজেকে অনাথ মানতে নারাজ পরীমণি। তার কাছে এতিম বা অনাথ শব্দটা গালির মতো। 

পরী বলেন, ‘আমি ছোটবেলা থেকে এতিম বা অনাথ শব্দটার সঙ্গে পরিচিত নই। আমার মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনোই বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলা যায়, সেটা আমার পরিবারেরই অবদান।’

অভিনেত্রীর সাফ কথা, ‘আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালির মতো। তাদের যে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।’

আরো পড়ুন: মঞ্চে ফিরছেন নওশাবা

পরীমণিকে বিভিন্ন সময় এতিম-অনাথ শিশুদের পাশে দাঁড়াতে দেখা গেছে। সম্প্রতি দুই অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন তিনি। রিকশাচালক বাবার দুই কন্যাকে নিজ ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালনের ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী। 

এদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর পরীমণির জগতজুড়ে এখন কেবলই তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে নিয়েই অভিনেত্রীর সকল ব্যস্ততা, সকল আয়োজন। 

এসি/ আই. কে. জে/ 


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250