বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মুখায়বয়ব দিয়ে কিছু ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে জানিয়েছেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, দেবী দুর্গার সাজে আমার একটি সম্পাদিত ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ কথা জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাদের উদ্দেশে তার বক্তব্য রয়েছে।

ধর্ষণ, সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই কেবল ধর্ম চলে যায়—এমন ধারণা প্রচলিত রয়েছে।

পোস্টের শেষাংশে রুমিন ফারহানা বলেন, দেবী দুর্গার দশটি হাত। ছড়িয়ে পড়া ছবিতে হাতের সংখ্যা নিয়েও ভুল রয়েছে। তার বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের আচরণ, নৈতিকতা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধের গুরুত্ব উঠে এসেছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় পূজামণ্ডপে তার উপস্থিতি এবং দুর্গা প্রতিমা পরিদর্শনের ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, এআই জেনারেটেড ছবি ছড়িয়ে বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার বিষয়টি শুধু আমার একার অবমাননা নয়, এটা সব ধর্মের মানুষের জন্য অবমাননাকর। একটা মানুষকে দেবী বানানো সব ধর্মের জন্য অবমাননাকর।

রুমিন ফারহানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250