বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সারোগেট মায়ের সহায়তায় প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানান তিনি। তার সঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান।

ইনস্টাগ্রামে জেটেন লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ পোস্টের সঙ্গে শিশুর মাথা ও বোতলের ইমোজিও দেন তিনি।

সন্তান পৃথিবীতে আসার এই প্রক্রিয়ায় সহায়তা করা ডিম্বাণু দাতা, সারোগেট মা এবং তাদের পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেটেন বলেন, তাদের ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।

৩৯ বছর বয়সী জেটেনের বাগদান হয়েছে নিকোলাস কিনানের সঙ্গে। চলতি গ্রীষ্মে তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল। তবে এ বছর প্রধানমন্ত্রী হওয়ার পর তারা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেন।

এক বছর আগে জেটেনের দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয় পাওয়ার পর তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন।

ডি৬৬ জানিয়েছে, সারোগেট মা ও ডিম্বাণু দাতা দুজনই জেটেন ও কিনানের ডাচ বন্ধু। তাদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তারা এই দম্পতিকে সন্তান লাভে সহায়তা করছেন।

নেদারল্যান্ডসে সারোগেট মায়ের জন্য অর্থ প্রদান করা আইনত নিষিদ্ধ। জেটেনের দল জানিয়েছে, এই ‘হাই-টেক’ গর্ভধারণ দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং নেদারল্যান্ডসে দেওয়া আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।

ডি৬৬ আরও জানিয়েছে, সন্তান জন্মের সময় জেটেন পরিবারের সঙ্গে থাকার জন্য কয়েক দিনের ছুটি নেবেন। তবে দীর্ঘ মেয়াদে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা তার নেই।

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250