রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

অনিদ্রা দূর করবে বেডরুমের এই ৪ গাছেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই বিভিন্ন পদ্ধতি ট্রাই করেও কোনভাবেই ঘুম আসে না, বিছানায় শুলেই ঘুম একেবারে গায়েব হয়ে যায়। ঘুম ভালো না হলে মনও ভালো থাকে না। শরীরেও বাসা বাঁধে নানা ধরনের রোগবালাই।

সুস্থ থাকতে চাইলে টানা সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর কোনো বিকল্প নেই। তাই ভালো ঘুমের জন্য শুধু চারটি গাছেই হতে পারে নিত্যদিনের এই সমস্যার মহা ঔষধ।

জেনে নিন গাছগুলোর নাম-

অ্যালোভেরা

কর্নার টেবিলে ছোট্ট একটা টবে রাখুন অ্যালোভেরা গাছ। এই গাছের উপকারিতা অনেক। ঘরের হাওয়া শুদ্ধ করতে এই গাছ দারুণ কাজ করে। শুধু তাই নয়, এই গাছের হালকা একটা গন্ধ আপনাকে ঘুম পারিয়ে দেবে।

আরো পড়ুন : আয়ু বাড়াতে খান মরিচ

কামিনি ফুলের গাছ

বেডরুমে জানলার সামনে রাখুন কামিনি ফুলের গাছ। এক্ষেত্রে বনসাই ব্যবহার করুন। কামিনি ফুলের গন্ধে ঘুম আসতে বাধ্য। তবে অবশ্য খাট থেকে দূরে রাখুন এই গাছের টব।

 চামেলি ফুলের গাছ

ছোট্ট একটা টবে রাখুন চামেলি ফুলের গাছ। চামেলি ফুলের গন্ধ স্ট্রেস দূর করতে দারুণ কাজ করবে। আর এর ফলে ঘুম হবে দারুণ।

বাঁশগাছ

ঘরের এক কোণায় বড় একটা টবে রাখুন ইমিটেশন বাঁশগাছ। দেখবেন, পুরো ঘরে আবহওয়াই বদলে যাবে। বাঁশগাছ ঘরের বাতাসকে শুদ্ধ করতে দারুণ কাজ করে।

তবে শুধু গাছ নয়, বদলে ফেলুন কিছু অভ্যাসও। রাতে শোয়ার আগে চা বা কফি পান করবেন না। চেষ্টা করুন কোনও একটি বইয়ের ১০ পাতা পড়তে। দেখবেন দারুণ একটা ঘুম হবে।

এস/ এসি


গাছ বেডরুম বাঁশগাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250