শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অনুদানের সিনেমা ‘নিশিবক’-এ জ্যোতিকা জ্যোতি কোন চরিত্রে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মুক্তিযুদ্ধভিত্তিক অনুদানের চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য এ ছবিটির নাম ‘নিশিবক’। খবরটি নিশ্চিত করেছেন জ্যোতি নিজেই।

এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘‘মাত্র চুক্তিবদ্ধ হলাম, স্ক্রিপ্ট পেলাম। এটি এ বছর সরকারি অনুদান পেয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের এক রাতের একটি গল্প। আমার চরিত্রের নাম রামিজা। পরিচালনা করছেন সাজ্জাদ জহির। অক্টোবরের মাঝামাঝিতে মাওনায় এর শুটিং হবে।’’

নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর সামাজিক মাধ্যমেও দিয়েছেন জ্যোতি। নিজের ফেসবুকে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘‘চুক্তিবদ্ধ হলাম নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রের নাম ‘নিশিবক’। পরিচালনা করেছেন সাজ্জাদ জহির।’’

আরো পড়ুন: জায়েদের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে একি বললেন সায়ন্তিকা!

ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে আছেন সাজ্জাদ জহির।

জ্যোতি নিজেও অনুদানের একটি ছবি প্রযোজনা করছেন। দেশের প্রথম নারী বৈমানিক ফারিয়া লারাকে নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। ফারিয়া লারার মা প্রখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘লারা’ অবলম্বনে নির্মাণ করা হবে। চলচ্চিত্রটির  চিত্রনাট্যের কাজ চলছে বলে জানালেন জ্যোতি। 

এসি/ আই. কে. জে/




জ্যোতিকা জ্যোতি নিশিবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250