বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

অবরোধকারীদের লাঠিপেটা করে রেললাইন থেকে সরালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেল লাইন অবরোধকারী শ্রমিকদের লাঠিপেটা করা ও ধাওয়া দেওয়ার মাধ্যমে সরিয়ে দিয়েছে পুলিশ। 

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রেলওয়ে পুলিশের এসপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “শ্রমিকদের রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক বোঝানোর পরও অবরোধকারীদের রেললাইন থেকে সরানো যায়নি। তাই বাধ্য হয়ে পুলিশ রেলপথে চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ করেছে এবং অবরোধকারী শ্রমিকদের ধাওয়া দিয়েছে। এখন মালিবাগ এলাকা ফাঁকা। এঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। একটু পরেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”

রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনভোগান্তি চরমে উঠার পর রেল যোগাযোগ সচল করতে উদ্যোগী হয় রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য আন্দোলনরত শ্রমিকদের কাছে যায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ, আনসার ও স্থানীয় থানা পুলিশ। কিন্তু কথা বলেও রেললাইন থেকে তাদের সরাতে না পারায় লাঠিপেটা শুরু করে পুলিশ, পরে ধাওয়া দিয়ে পুরো মালিবাগ রেললাইন ফাঁকা করা হয়।

এম.এস.এইচ/ আই.কে.জে

রেলপথ অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250