বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ হাজার ২৬১ মিলিয়ন ডলার বেশি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে।

আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থবছরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলারে।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ১৬৮ দশমিক ৫৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ৪ হাজার ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ হাজার ৫৮৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ২ হাজার ৮০৪ দশমিক ৮২ মিলিয়ন থেকে বেড়ে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার হয়েছে।

ওমান থেকে রেমিট্যান্স ১ হাজার ৬৬৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২ হাজার ৪৮ দশমিক ১৫ মিলিয়ন ডলার ও ইতালি থেকে ১ হাজার ৬৫২ দশমিক ৫৮ মিলিয়ন থেকে বেড়ে ২ হাজার ৫১ দশমিক ৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কুয়েত থেকে রেমিট্যান্স ১ হাজার ৬২৩ দশমিক ৮৯ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৭৬৩ দশমিক ৭৩ মিলিয়ন ডলার ও কাতার থেকে ১ হাজার ২০৫ দশমিক ৩৮ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৫৫৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার হয়েছে।

সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স ৯৮৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৯৩ দশমিক ৯২ মিলিয়ন ডলার, দক্ষিণ আফ্রিকা থেকে ৪০২ দশমিক ৯১ মিলিয়ন থেকে বেড়ে ৬৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার হয়েছে।

ফ্রান্স থেকে রেমিট্যান্স ৩৩৫ দশমিক ৫৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার ও গ্রিস থেকে ১৮৫ দশমিক ১১ মিলিয়ন থেকে বেড়ে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া জর্ডান থেকে রেমিট্যান্স ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার ও অস্ট্রেলিয়া থেকে ১৯৭ দশমিক ৯ মিলিয়ন থেকে বেড়ে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সার্বিকভাবে রেমিট্যান্স বাড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ থেকে এর প্রবাহ কমেছে। সবচেয়ে বড় পতন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমেছে। অর্থাৎ, এক বছরে দেশটি থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ।

কানাডা থেকেও রেমিট্যান্স কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ২২০ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা কমে হয়েছে ১১০ দশমিক ৫৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৫০ শতাংশ কম।

এ ছাড়া মালদ্বীপ থেকে রেমিট্যান্স ১৪১ দশমিক ০৯ মিলিয়ন ডলার থেকে কমে ১১৭ দশমিক ৯৪ মিলিয়ন ডলার ও মরিশাস থেকে ১৪৩ দশমিক ৭১ মিলিয়ন ডলার থেকে কমে ৮২ দশমিক ৩৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রেমিট্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250