বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

অবশেষে হালদায় ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষার পর অবশেষে দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। পাহাড়ি ঢল ও অনুকূল পরিবেশ থাকায় রেকর্ডসংখ্যক ডিম সংগ্রহ হয়েছে বলে জানান হালদা গবেষকরা।

রোববার (১৮ জুন) রাত থেকে সোমবার (১৯ জুন) সকাল পর্যন্ত  শতাধিক নৌকা নিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ করছে নদী পাড়ের মানুষ। ব্যাপক ডিম সংগ্রহ করতে পারায় খুশির জোয়ার বইছে হালদা পাড়ের বাসিন্দাদের মধ্যে।

ডিম সংগ্রহকারী কামাল জানান, কার্পজাতীয় মা মাছ ডিম দেয়ার জন্য বজ্রসহ বৃষ্টি আর পাহাড়ি ঢলের অপেক্ষা করে। এবার  প্রজনন মৌসুমের দেড় মাসজুড়েই এসব কিছু হয়নি। অন্যান্য সময়ে এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে ডিম ছাড়ে। কিন্তু এবার তীব্র দাবদাহের কারণে হালদা নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ডিম ছাড়তে দেরি হয়েছে। গত কয়েকদিন ধরে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ায় রোববার রাতে ডিম ছাড়ে মা মাছ। রামদাস মুন্সির হাট, গড়দুয়ারা, মাছুয়াঘোনা, নয়াহাটসহ বিভিন্ন জায়গায় থেকে ডিম সংগ্রহ করা হয়। এবার প্রচুর ডিম সংগ্রহ করতে পারায় খুশি সবাই।

হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল নেমে আসায় ডিম ছেড়েছে মা মাছ। এবার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহের আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিল থেকে জুন (বাংলা মাস চৈত্র থেকে আষাঢ়) কর্ণফুলী ও সাঙ্গুর মতো বিভিন্ন নদী থেকে দেশীয় কার্পজাতীয় মাছ, যেমন: রুই, কাতলা, মৃগেল ও কালি বাউশ হালদায় আসে এবং সময়ের মধ্যে যে কোনো সময় ডিম ছাড়ে। ডিম ছাড়ার জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত হতে হয়। তাপমাত্রা, পানি, প্রবল স্রোত ও বজ্রবৃষ্টি ইত্যাদি মা মাছের ডিম ছাড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করে।

আরো পড়ুন: পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ

চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল থেকে জুনের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শনিবার (১৭ জুন) মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফোটে। রোববার রাতে ডিম ছাড়ায় আগের মতো উৎসবমুখর পরিবেশে তারা ডিম সংগ্রহ করছেন।

হালদা নদীতে গতবার মাছের নিষিক্ত ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ছয় হাজার কেজি। এর আগে ২০২১ সালে আট হাজার ৫০০ কেজি। ২০২০ সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ২৫ হাজার কেজি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250