শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

অবশেষে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর পার্ট-২

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড কাঁপানো সিনেমার মধ্যে একটি সিনেমা ‘থ্রি ইডিয়টস’। এই সিনেমার পার্ট-২  আসার খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এটা সত্যিই কবে আসছে, কে বানাচ্ছেন, কোনও কিছুই স্পষ্ট ছিল না। অবশেষে এবিষয়ে মুখ খুললেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এ সিনেমার পরিচালনা করব’। 

আরো পড়ুন : জায়েদ খানের সঙ্গে অভিনয় করবেন ইধিকা

এর আগে ‘থ্রি ইডিয়টস’-এর পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর এ সিনেমার প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। পাশাপাশি, রাজকুমার হিরানি, অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছিলেন বিধু বিনোদ। যদিও ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত। 

মুক্তির পর এটি ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ করে। মুক্তির দিন এবং সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। 

এস/ আই. কে. জে/ 

‘থ্রি ইডিয়টস পার্ট ২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250