শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অষ্টম শ্রেণির পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল এনসিটিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৯ জুলাই) এনসিটিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে। এতে ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসির সিলেবাসেই নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় যে প্রক্রিয়ায় অর্থাৎ বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে।

এ ছাড়া সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সমাজসেবা অধিদফতরের অনলাইন ডাটাবেজে নিবন্ধন আবশ্যক।

আরো পড়ুন: আরও ৮ জেলায় নতুন ডিসি

এর আগে গত ২০ জুন ২০২৩ সালের জেএসসি ও জেডিসি, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তসহ শিক্ষামন্ত্রীর স্বাক্ষর করা শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি এনসিটিবিতে পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এসব সিদ্ধান্ত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250