রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়ায় রপ্তানিতে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকের অন্যতম অপ্রচলিত বাজার অস্ট্রেলিয়া। দেশটিতে ২০৩২ সাল পর্যন্ত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অর্থাৎ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর আরও ছয় বছর বর্তমানের রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার, মন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

অস্ট্রেলিয়ায় বর্ধিত সময়ের জন্য এ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেতে উৎস বিধির কোনো শর্ত পরিপালনের বাধ্যবাধকতা থাকছে না। তবে দেশটি থেকে আরও বেশি তুলা ও উল আমদানির অনুরোধ করা হয়েছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে। বর্তমানে উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার তুলা ও উল খুব সামান্যই ব্যবহার করে থাকেন বাংলাদেশের উদ্যোক্তারা। তবে সরাসরি সেখান থেকে আমদানি না করে চীনের মাধ্যমে দেশে আনা হয়। এর আগে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর এলডিসি-পরবর্তী আরও তিন বছর বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে তাঁর দেশের সিদ্ধান্তের কথা জানান।

রপ্তানি পণ্য এবং বাজার সম্প্রসারণের মিশনে বিভিন্ন দেশ সফর করছেন বিজিএমইএর নেতারা। সংগঠনের সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে গত সপ্তাহে বিজিএমইএর একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়া সফরে যায়। সপ্তাহব্যাপী এ সফরে দেশটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধাকরদের সঙ্গে বৈঠক করে তারা। অন্তত ১০টি পৃথক বৈঠক হয়। এর মধ্যে অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার মিল্টন ডিক, দেশটির সহকারী বাণিজ্যমন্ত্রী এবং কয়েকজন সিনেটরের সঙ্গে বৈঠকে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশের হাইকমিশনার এম আলমা সিদ্দিকী এবং বিজিএমইএর কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসব বৈঠকে বিজিএমইএর সহসভাপতি শহিদ উল্লাহ আজিম অংশ নেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আলোচনায় অস্ট্রেলিয়া সরকারের একাধিক নীতিনির্ধারক ২০৩২ সাল পর্যন্ত বর্তমানের মতো শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানির সুযোগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের জন্য এটা অনেক বড় সুখবর। কারণ এখন পর্যন্ত অন্য কোনো দেশ এত বড় মেয়াদে শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করেনি।

শহিদ উল্লাহ আজিম আরো বলেন, আলোচনায় ‘উইন উইন পলিসি’ হিসেবে দুই দেশই যাতে বাণিজ্যে লাভবান হতে পারে সে জন্য অস্ট্রেলিয়া থেকে তুলা ও উল আমদানি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বিজিএমইএ বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি তুলা ও উল আমদানি করলে সময় এবং অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি।

এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ১০০ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে। মোট ১১৬ কোটি ডলারের পোশাক গেছে দেশটিতে। আগের অর্থবছরের চেয়ে বেড়েছে ৪২ শতাংশেরও বেশি। আগের অর্থবছর এর পরিমাণ ছিল ৮১ কোটি ডলারের কিছু বেশি। আর ২০২০-২১ অর্থবছরে ছিল ৭৩ কোটি ডলার।

আরো পড়ুন:সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

গত অর্থবছর প্রচলিত শ্রেণির একক প্রধান বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কম হয়েছে প্রায় ৬ শতাংশ। জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি বেড়েছে ১০ শতাংশেরও কম। অন্যদিকে অপ্রচলিত বাজার শ্রেণিতে রপ্তানি বেড়েছে ৩১ শতাংশেরও বেশি হারে। এর মধ্যে অপ্রচলিত শ্রেণির দ্বিতীয় প্রধান বাজার অস্ট্রেলিয়ায় রপ্তানি বেড়েছে ৪২ দশমিক ৪৮ শতাংশ। অবশ্য এ শ্রেণির প্রধান বাজার জাপানে আরও বেশি হারে রপ্তানি বেড়েছে। গত অর্থবছর জাপানে রপ্তানি বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ১৬০ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি হয় দেশটিতে।

এম/


অস্ট্রেলিয়া রপ্তানি পণ্য বিজিএমইএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250