শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

অ্যাডমিরাল হলেন নৌবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান নৌবাহিনী প্রধানকে নতুন এ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাশিবুল আলম উপস্থিত ছিলেন।

গত ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250