মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

আইন তার নিজস্ব গতিতে চলবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন৷ তিনি দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক৷ তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই— কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে নন৷ আইন তার নিজস্ব গতিতে চলবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ 

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে; তাদের অনেকে কারাগারেও গেছেন৷ আইন এখানে নিজস্ব গতিতে চলবে৷ কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই৷ আইন এবং আদালত যেভাবে সিদ্ধান্ত নেন, সরকার সেটি পালন করে মাত্র৷ 

আরো পড়ুন: নির্বাচন নিয়ে বিদেশিদের মাতবরি সহ্য করা হবে না : পররাষ্ট্রমন্ত্রী

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আইন ও আদালত স্বাধীন৷ দেশের আইন-আদালত স্বাধীন বলেই সরকারদলীয় অনেক এমপির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ তাদের কেউ কেউ কারাগারেও গেছে৷ 

এসকে/

আওয়ামী লীগ রাজধানী সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ড. মোহাম্মদ ইউনূস শিল্পকলা অ্যাকাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250