বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ফাইল ছবি

বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২রা মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ই আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন।

তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ই ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে সুখবর ডটকমকে বলেন, ‘আমার জানামতে, আমিসহ চারজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।’ তবে অপর তিন উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে কি না বা চাওয়া হলে তারা কে কে, সে বিষয়ে প্রথম আলো জানতে পারেনি।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কি না, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল (আজ বুধবার, ৪ঠা মার্চ) নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’

বিষয়টি নিয়ে রাতে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কি না, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250