বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (৩রা মার্চ) রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

কূটনীতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর।

মার্কিন দূতাবাস সূত্র বলেছে, বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। আজ বুধবার থেকে তার কর্মসূচি শুরু হবে।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, আজ সকালে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করবেন। এ দিন তার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পল কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250