সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

আগামীতেও বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

বাংলাদেশের জনগণের স্বপ্ন ও লক্ষ্য পূরণে ভারত সব সময় পাশে থাকবে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবস উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ভারতীয় হাইকমিশনার বলেন, 'ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ দিনটি দুই দেশের জনগণের আবেগের বন্ধন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অসামান্য ভূমিকার উপলক্ষ হয়ে আছে। এ দিনটি বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় প্রভাব রেখেছে।'

ভারতীয় হাইকমিশনার বলেন, '২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় দুই দেশে ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।'

১৯৭১ সালের ৬ ডিসেম্বর দুই দেশের এই ঐতিহাসিক সম্পর্কের সূচনা হয়েছিল। এই সম্পর্কের ভবিষ্যৎ বহুদূর বিস্তৃত। দুই দেশের সম্পর্ক আজ বহুমুখী। এ সম্পর্কের ভবিষ্যৎ অন্তহীন। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিনোদন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আই.কে.জে/

বাংলাদেশ ভারত : প্রণয় ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250