রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবি *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

চার সংসদীয় কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্যপদে পরিবর্তন এসেছে।

বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য (এমপি) সৈয়দ জয়নুল আবেদীনের বদলে দলটির আরেক এমপি কামাল হোসেনকে যুক্ত করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আবদুল্লাহর বদলে মুন্সিগঞ্জ-২ আসনের এমপি আবদুস সালাম আজাদ এবং জামায়াতের এমপি আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলটির আরেক এমপি এনামুল হককে কমিটির সদস্য করা হয়েছে।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আল ফারুক আবদুল লতিফের বদলে সংরক্ষিত আসনের জামায়াত জোটের তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এনসিপির আতিকুর রহমান মোজাহিদের বদলে জামায়াতের মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করা হয়েছে।

সংসদীয় কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250