সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৬

#

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক নিয়ে দ্বন্দ্বে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন চা–দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. রিপন বিষয়টি নিশ্চিত করেন। মো. রিপন বলেন, গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।

এ ঘটনার বিষয়ে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। পরে মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে আলমগীরের মাথায়, সিয়ামের বুকের বাঁ পাশে ও আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।

হাসপাতালে আহত আলমগীরের বাবা সাইদুল ইসলাম বলেন, আলমগীর বাসায় ছিলেন। কে বা কারা তাকে ডেকেছিল। বাসা থেকে বের হয়ে চা–দোকানের দিকে যেতেই গুলিবিদ্ধ হন আলমগীর।

গুলিবিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250