শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু ইনি তো আর পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যার বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ রেফারি।

লিঙ্কডইনে আজ শ্রীনাথের মেট্রোতে চড়ার ছবি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, সাবেক ভারতীয় পেসার একটি মেট্রো কোচের ভেতরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এক হাতে তার ট্রলি ব্যাগ ধরে রেখেছেন। তার পরনে ছিল খুবই সাধারণ পোশাক। শার্টটি জিন্সের ভেতরে গোঁজা আর পায়ে ছিল একজোড়া সাধারণ চামড়ার জুতো। পোস্টটিতে হাজার হাজার লাইক এবং শত শত মন্তব্য জমা পড়েছে।

সামাজিক মাধ্যমে শ্রীনাথের এই ছবি শেয়ার করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, ‘সরলতার সর্বোত্তম উদাহরণ। ৩১৫ ওয়ানডে এবং ২৩৬ টেস্ট উইকেট নিয়েছেন। যিনি একমাত্র ভারতীয় পেসার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন, যিনি ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩—এই চার বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সেই মানুষটিই আজ নীরবে একটি মেট্রো কোচে দাঁড়িয়ে আছেন। সত্যিকারের মহানুভবতার কখনোই প্রচারের প্রয়োজন হয় না।’

ব্যাঙের ছাতার মতো বর্তমানে গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশেষ করে অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল খেলতে মুখিয়ে থাকেন অনেক ক্রিকেটার। বিশ্বের অনেক ধনকুবেররাও বিনিয়োগ করেছেন এই টুর্নামেন্টে। অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করা যায় বলে অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টির দিকে ঝুঁকছেন। লম্বা সংস্করণের টুর্নামেন্ট টেস্টের প্রতি অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

বাস্তবতা মেনে নিয়েই শ্রীনাথ টেস্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাবেক পেসার কদিন আগে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রিকেটে গভীরতা দরকার। আমি বলতে চাইছি, টেস্ট ক্রিকেট পাঁচ দিনের এক সংস্করণ। এ কারণেই একে ‘সব ধরনের ক্রিকেটের জননী বলা হয়। যে ক্রিকেটার টেস্ট খেলে, তার জন্য টি-টোয়েন্টি খেলাও তুলনামূলকভাবে সহজ হতে পারে। কিন্তু যে শুধু টি-টোয়েন্টি খেলে, তার জন্য টেস্ট খেলা ততটা সহজ নয়। তাই আমি বলছি, টেস্ট ক্রিকেটে—অর্থাৎ দীর্ঘ সংস্করণের ক্রিকেটে মনোযোগ ধরে রাখুন। পাশাপাশি টি-টোয়েন্টিও খেলতে পারেন।’

১৯৯১ থেকে ২০০৩ পর্যন্ত ৬৭ টেস্ট ও ২২৯ ওয়ানডে খেলেছেন শ্রীনাথ। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৬ ম্যাচে নিয়েছেন ৫৫১ উইকেট। যার মধ্যে ওয়ানডেতে তার উইকেট ৩১৫। ২০০৬ থেকে ম্যাচ রেফারির কাজ করছেন তিনি। ২০ বছরে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৫২৮ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন।

আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250